নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শোক দিবস উপলক্ষ্যে শ্রীপুরে আ.লীগের আলোচনা সভা


গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার

মাওনা চৌরাস্তা ভাই ভাই সিটি মার্কেটে মাওনা চৌরাস্তা জাতীয় শোক দিবস আয়োজক কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে আয়োজক কমিটির আহবায়ক মো.গিয়াস উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি জুনায়েদ সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর মেয়র আনিসুর রহমান আনিস।


বিশেষ অতিথি বক্তব্য দেন শ্রীপুর উপজেলা পরিষদের  সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আ.জলিল।



এসময়  বক্তারা বলেন, আজকের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বাঙ্গালীর মহা নায়ক বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল সদস্যকে হত্যা করেছিলাে ক্ষমতালােভী নরপিশাস কুচক্রী মহল।তাঁর চেতনা অবিনস্বর,মুজিব আদর্শের শনিত বাংলার আকাশবাতাস, জল-সমতল প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবহমান থাকবে। জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম হয়েছিলাে বলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। জাতীর পিতার স্বপ্নের সােনার বাংলা গড়তে সকলকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

 

এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম মাদবর,মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম খোকন,গোসিংগা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  হাবিবুর আলমগীর ফকির,তেলিহাটি ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার আবুল,পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান মণ্ডল,৫ নং ওয়ার্ড কাউন্সিলর রমিজ উদ্দিন,শ্রীপুর উপজেলা আ.লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান ঢালী,কাওরাইদ ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান মাস্টার,উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল কিস্,তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম,শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি শারফুল ইসলাম,শ্রীপুর উপজেলা শ্রমিকলীগের আহবায়ক সোলায়মান হক,২ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম প্রধান প্রমুখ।





এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল সাইফ। 




Tag
আরও খবর