জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

শ্রীপুরে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য।

ছেলে এবং মেয়ের এক সাথে ছবি এবং বিবাহের প্রমান

গাজীপুরের শ্রীপুর উপজেলার গিলাশ্বর এলাকায় এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে স্বামী-সন্তান থাকা অবস্থায় অন্য এক ব্যক্তিকে বিয়ে করার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী পরিবারের দাবি, গিলাশ্বর গ্রামের মৃত মতলব হোসেনের কন্যা তানজিলার সঙ্গে নেত্রকোনা জেলার বাসিন্দা লুৎফর রহমানের পরিচয় সামাজিক যোগাযোগমাধ্যম ইমুর মাধ্যমে হয়। পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করা হয়েছে।

পরিবারের ভাষ্যমতে, বিবাহিত জীবন ও সন্তান থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তাদের মধ্যে যোগাযোগ চলতে থাকে। একপর্যায়ে তিনি স্বামীর সংসার ত্যাগ করে অন্যত্র চলে যান এবং পরবর্তীতে দ্বিতীয় বিয়ে করেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগকারী পক্ষ আরও দাবি করেছে, তাদের কাছে সংশ্লিষ্ট নারী ও পুরুষের একসঙ্গে তোলা ছবি, বিবাহ সংক্রান্ত কিছু নথিপত্র এবং ভিডিও বক্তব্য রয়েছে, যা তারা তাদের দাবির সমর্থনে প্রমাণ হিসেবে উপস্থাপন করছেন।

এ বিষয়ে অভিযুক্ত তানজিলা বলেন, “ইমুর মাধ্যমে লুৎফর রহমানের সঙ্গে আমার পরিচয় হয়। পরে আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে আমরা বিয়ে করি। আমি বিষয়টির পরিণতি সঠিকভাবে বুঝতে পারিনি। এছাড়া আমি আগের স্বামীর সংসার আর করব না।”


স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, অভিযোগের বিষয়গুলো সত্য হলে তা পরিবার, সন্তান এবং সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তারা বিষয়টি আইনগতভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Tag
আরও খবর