জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে 'বহুমুখী মানবকল্যাণ যুব সংঘ" এর 'ফ্রি নিবন্ধন ও সহায়তা ডেস্ক'।

সরকারি স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে সারাদেশব্যাপী শুরু হয়েছে "টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫"। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে, স্থানীয়ভাবে সাধারণ জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা তৈরি,  রেজিস্ট্রেশন টিকা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্যে "বহুমুখী মানবকল্যাণ যুব সংঘ" এক মানবিক ও সমাজকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।

সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে "ফ্রি রেজিস্ট্রেশন ও তথ্য সহায়তা হেল্প ডেস্ক" স্থাপন করা হয়েছে, যেখানে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকাদান কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। জনগণ শুধু বাচ্চাদের জন্মনিবন্ধনের তথ্য নিয়ে এসে সহজেই নিবন্ধন সম্পন্ন করতে পারছেন।

হেল্প ডেস্কে উপস্থিত স্বেচ্ছাসেবীরা সরকারি নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত এবং টিকা সংক্রান্ত তথ্য, অনলাইন রেজিস্ট্রেশন, ও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছে। এছাড়াও, তারা জনগণকে ক্যাম্পেইনের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সংগঠনের 'সভাপতি' নিজাম উদ্দিন রিয়াদ, বলেন “আমাদের মূল লক্ষ্য হলো – স্বাস্থ্য সুরক্ষায় পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো এবং সাধারণ জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা তৈরি করা। অনেকেই ডিজিটাল রেজিস্ট্রেশন বা তথ্য সংক্রান্ত জটিলতার কারণে টিকাদান থেকে বঞ্চিত হন, তাই আমরা এই উদ্যোগ নিয়েছি। এটি আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ।

এই মহৎ উদ্যোগে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহায়তা ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে।

সংগঠনের 'সহ সভাপতি' হাফেজ শাহিন খান বলেন, বহুমুখী মানবকল্যাণ যুব সংঘ" প্রতিষ্ঠার পর থেকে অদ্যবদি পর্যন্ত সামাজিক ও মানবিক  নানা কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি।  ভবিষ্যতেও এমন মানবিক ও সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

২য় দিনের মতে আজকের ভ্যাকসিন নিবন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য - ফারুক হাসান, সাধারণ সম্পাদক- আব্দুল মান্নান প্রধান,  যুগ্ম সাধারণ সম্পাদক- রফিকুল ইসলাম রায়হান, সাংগঠনিক সম্পাদক- মোঃ তুহিন আকন্দ, সদস্য- মোবারক হোসাইন, জুনাইদ ইসলাম ফকির, মুহাইমিনুল আদিব সহ আরো অনেকেই।

আরও খবর