নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে ভালোবাসা দিবসে ৩২ হাজার টাকার ফুল বিক্রি এক ভাসমান ব্যবসায়ীর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে শহরের গুরুত্বপূর্ণ স্পট ও মোড়ে মোড়ে ভাসমান দোকান বসিয়ে একদিনে ৩২ হাজার টাকা বিক্রি করেছেন এক ভাসমান ফুল ব্যবসায়ী।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে শহরের চৌমুহনা, স্টেশন রোড, বধ্যভূমি ৭১ এর সামনে গিয়ে এসব চিত্র চোখে পড়ে।

টুটুল হোসেন মোল্লা (৩৭ বছর) নামের একজন ফুল বিক্রেতা জানান-তিনি সকাল ৯টায় মৌলভীবাজার থেকে বের হয়ে শ্রীমঙ্গলে এসে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পর্যটন স্পট ঘুরে ঘুরে বেলা ৪টা পর্যন্ত তিনি ৩২ হাজার টাকা বিক্রি করেছেন।

ফুল বিক্রেতার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পুকুরপাড় গ্রামে। বর্তমানে তিনি মৌলভীবাজার শহরে একটি ভাড়া বাসায় থাকেন। টুটুল দৈনিক খবরপত্র-কে বলেন, আজ ভালোবাসা দিবস। সবাই তাদের প্রিয়জনকে ফুল দিয়ে ভালোবাসার অনুভূতি প্রকাশ করবে। তাই তিনি গোলাপ ও রজনীগন্ধা প্রতি পিস  ১৫০-৪০০ টাকা পর্যন্ত বিক্রয় করছেন।

ফুল কিনতে আসা সায়মা আক্তার নামে এক তরুণী বলেন, অন্যদিনের তুলনায় আজ ফুলের দাম বেশি। তবুও বাধ্য হয়েই সবাইকে কিনতে হচ্ছে।

শ্রীমঙ্গল গার্লস স্কুলের সামনে ফুল ক্রেতা সাদ্দাম বলেন, আজ ভালোবাসা দিবস উপলক্ষে ভাসমান দোকান থেকে বেশি দামে ফুল কিনেছি।

Tag
আরও খবর