হিজড়া, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় 'সম-নাগরিকত্ব শীর্ষক গোল টেবিল বৈঠক' অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী।
এডাব এর জেলা সভাপতি এস. এ. হামিদ এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক পরিতোষ দেব এর সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন এডাবের সিলেট বিভাগীয় সমন্বয়কারী বাবুল আক্তার এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এমসিডা’র সভাপতি মিজানুর রহমান আলম।
গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির, ভিএসডিও’র নির্বাহী পরিচালক মো. শাহীন আহমদ, আব্দা বহুমুখী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাজ্জাদ হোসেন, হিজড়া সম্প্রদায়ের প্রতিনিধি রুপালী প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সেমিনারর সমাজের বিভিন্ন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার, সমঅধিকারভিত্তিক নাগরিকত্ব এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সেমিনারে বক্তারা বলেন, সমাজে সকল নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। বিশেষ করে নারী, শিশু, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত হিজড়া সম্প্রদায়ের সদস্যরা সরকারের কাছে কর্মসংস্থান, বাসস্থান ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, সমাজে সম্মানজনকভাবে বেঁচে থাকার জন্য সরকারি চাকরি ও পুনর্বাসনের সুযোগ প্রয়োজন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
১ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ২২ মিনিট আগে
৪ দিন ৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ১৮ মিনিট আগে