নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান এর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, জরুরি সভায় প্রেসক্লাবের নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসানের জালিয়াতি, দুর্নীতি ও নানা অনিয়ম বিষয়ে সংবাদ প্রকাশ করায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, সাংবাদিক লেখক-কলামিস্ট মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মামলা দায়েরের ঘটনায় রোববার (১২ এপ্রিল) সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও দৈনিক আমাদের সময়ের শ্রীমঙ্গল প্রতিনিধি আবুজার রহমান বাবলার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন,প্রে সক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই ডান, যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, প্রতিদিনের বাংলাদেশের মৌলভীবাজার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, কালের কণ্ঠের মৌলভীবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম, নয়া দিগন্ত প্রতিনিধি এম এ রকিব, বাংলানিউজ২৪ডটকমের সিলেট ডিভিশনাল করেসপন্ডেন্ট বিশ্বজিৎ ভট্টাচার্য্য বাপন, দৈনিক দিনকালের প্রতিনিধি রুবেল আহমদ, লেখক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, কার্যকরি কমিটির সদস্য শাকির আহম্মেদ, নূর মোহাম্মদ সাগর, মামুন আহমেদ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আব্দুর রব এবং ঝলক দত্ত প্রমুখ।

সভায় বক্তারা বলেন, এহসান বিন মুজাহির দৈনিক খোলা কাগজসহ বিভিন্ন গণমাধ্যমে দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ, নির্ভীক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করে আসছেন। সত্যের পক্ষে দাঁড়ানো আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলাই তার সাংবাদিকতার মূল শক্তি। শুধু সাংবাদিকই নন, কর্মজীনে তিনি একজন মানুষ গড়ার কারিগর শিক্ষক।দুঃখজনকভাবে, উদ্দেশপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা সত্যিই নিন্দনীয়। আমরা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। 

প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসানের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় উদ্বেগ জানিয়ে বক্তারা আরো বলেন, এই ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। এধরণের মিথ্যা মামলা, হয়রানি ও ভয় ভীতি প্রদর্শন সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা সৃষ্টি করবে বলেও জানান তারা। একইসাথে শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্যরা আগামীকাল বেলা ১১ টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন।


Tag
আরও খবর