নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে রমজান মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ কোর্সের পুরস্কার বিতরণ

দারুল কিরআতের ফলাফল প্রকাশ ও খতমে কুরআনের দোয়া


মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে রমজান মাসব্যাপী পবিত্র কুরআন প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ সোমবার (১৫ মার্চ) দুপুরে কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। 

আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রের সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক ও কেদ্র পরিচালক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)।

স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিরাত প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক হাফেজ কারী উসমান বিন রফিক, মাওলানা আব্দুর রাজ্জাক, হাফেজ কারী সুলতান আহমদ, স্কুলের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে মাসব্যাপী কোর্স পরীক্ষার ফলাফল প্রকাশ, খতমে কুরআনের দোয়া এবং উত্তীর্ণ ছাত্র-ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কুরআন খতম উপলক্ষে মুসলিম উম্মাহর কল্যাণ ও স্কুলের সকল শুভাকাঙ্খীর জন্য বিশেষ মোনাজাত করা হয়। 

প্রসঙ্গত, প্রতি বছরের ন্যায় এবারও পহেলা রমজান থেকে স্কুল কেন্দ্রে দারুল কিরাত বিভাগে জামাতে আতফাল থেকে খামিস পর্যন্ত পাঠদান চালু ছিল। ২৪ ও ২৫ রমজান এ কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর