নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গল পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ ও মশক নিধন কর্মসূচি উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী

গোন্ডা পান্ডার দিন শেষ, চাঁদাবাজি চলবে না : এমপি মুজিবুর রহমান চৌধুরী


'গুন্ডা পান্ডার দিন শেষ, চাঁদাবাজি চলবে না' মন্তব্য করে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেছেন, জনগনের টেক্সের টাকায় কেনা সরকারি ভিজিএফ এর চাল আপনাদের। আজ আপনারা যারা ভিজিএফ এর চাল নিতে এসেছেন, মহান আল্লাহর নিকট একটি দোয়াই করবেন আগামিতে যেন আপনারাও এইভাবে চাল বিতরণ করতে পারেন। মহান আল্লাহ চাইলে সব কিছু সম্ভব।

শুক্রবার (১৩ মার্চ) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 
পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে শ্রীমঙ্গল পৌরসভার আয়োজনে ভিজিএফ বিতরণ কর্মসূচি অনুষ্ঠান পৌরসভা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও ইউএনও মো. ইসলাম উদ্দিন। নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মহিবুল্লাহ আকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিদ্দিকী, যুবদল নেতা মুহিউদ্দন জারু প্রমুখ। 

পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় পৌরসভায় মোট ৪ হাজার ৬২৫ পরিবার ঈদ উপহার হিসেবে চাল পেয়েছেন।

একই দিন শ্রীমঙ্গল পৌরসভার আয়োজনে পৌর এলাকায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।

Tag
আরও খবর