নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মুজিবুর রহমান চৌধুরী, রোগীসেবা ঘিরে নতুন প্রত্যাশা

হাসপাতালের ভর্তি রোগীদের মাঝে দুধ বিতরণ করেন এমপি হাজী মুজিব


বিপুল ভোটে জয়ী হয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মুজিবুর রহমান,  গ্রহণের পর নিজ জেলা মৌলভীবাজার ফিরে রাজনৈতিক আনুষ্ঠানিকতার পর প্রথম কর্মসূচি হিসেবে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে শ্রীমঙ্গল পৌঁছে তিনি সরাসরি ৫০ শয্যা বিশিষ্ট শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। সেখানে বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি ভর্তি থাকা রোগীদের মধ্যে এক প্যাকেট করে গরুর দুধ বিতরণ করেন।

এরপর দায়িত্বরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি। এ সময় হাসপাতালে চিকিৎসক-জনবল সংকট, পর্যাপ্ত শয্যার অভাব, চিকিৎসা সরঞ্জামের সীমাবদ্ধতা এবং ব্যবস্থাপনাগত সমস্যা উঠে আসে।

হাসপাতাল পরিদর্শন শেষে নবনির্বচিত এমপি মুজিবুর রহমান চৌধুরী উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, মানুষের ভালোবাসা ও ভোটে আমি সংসদ সদস্য হয়েছি। উপজেলাবাসীর জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার দায়িত্ব। হাসপাতালে এসে দেখলাম কিছু সংকট ও সীমাবদ্ধতা রয়েছে। চিকিৎসক ও নার্স বৃদ্ধি, শয্যা বৃদ্ধি, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং অ্যাম্বুলেন্স সংকট দূর করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া দুই উপজেলায় অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে। 

তিনি বলেন, হাসপাতালে আসার আগে আমার পথসভা ছিল। জনসমাগম হলে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি তৈরি হতে পারে সেই বিবেচনায় পথসভা বাতিল করেছি। আমি চাই না আমার কারণে জনগণের কষ্ট হোক।

সংসদ সদস্যের এই আকস্মিক হাসপাতাল পরিদর্শন স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মসূচি হিসেবে স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দেওয়ার এই পদক্ষেপ ভবিষ্যতের উন্নয়ন কার্যক্রমের দিকনির্দেশনা দিচ্ছে।

Tag
আরও খবর