নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পাঠদান অনুমতির সনদ পেলো শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল

প্রাথমিক পর্যায়ে পাঠদানের আনুষ্ঠানিক স্বীকৃতি


মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পাঠদান অনুমতির সনদ পেয়েছে। 

মঙ্গলবার ৬ জানুয়ারি মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে জানানো হয়েছে,'বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০২৩' এর বিধি ৪ এর উপ-বিধি (৫) এর অধীন প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলকে 'পাঠদান অনুমতি সনদ' প্রদান করা হলো। চিঠির স্মারক নং : ৩৮.০১.৫৮০০,০০০,৪৭,০০২.২৬-৪৪।

অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে চিঠির অনুলিপি প্রেরণ করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসক মৌলভীবাজার, প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের বিভাগীয় উপপরিচালক ওও শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর।

পাঠদান অনুমতির বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হক বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০২৩-এর আওতায় পাঠদানের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। ৬জানুয়ারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চিঠির মাধ্যমে পাঠদান অনুমতি সনদ প্রদান করেন। আনুষ্ঠানিক পাঠদান স্বীকৃতির মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল হবে। 

প্রসঙ্গত, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা প্রদানের অঙ্গিকার নিয়ে ২০১৭ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি উপজেলার অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছে। প্রতিষ্ঠার পর থেকে স্কুলের শিক্ষার্থীরা প্রাথমিক সমাপনী পরীক্ষা, সরকারি-বেসরকারি বিভিন্ন বৃত্তি পরীক্ষায়  ট্যালেন্টপুলসহ বোর্ড পরীক্ষায় জিপিএ-ফাইভ অর্জনের পাশাপাশি শতভাগ পাশের রেকর্ড।


Tag
আরও খবর