নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় ১৮জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন


মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট রোডে অবস্থিত বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫ ও শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ ইউসুফ।

বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শাহিন আহমেদ এর সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আয়েত আলী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির), বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সহসাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, সাইফুজ্জামান লিটন, কাজী জয়নাল আবেদীন প্রমুখ।

মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মাহবুবুল আলম বাশার এর সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় সনদ পরীক্ষায় তৃতীয় শ্রেণিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৮ জন শিক্ষার্থীকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়া মাদরাসার সেরা ১৫জন মহিলা অভিভাবককে ‘উম্মুল খাস্সাতু’ পুরস্কারে সম্মানিত করা হয়।

মাদরাসার পক্ষ থেকে মহিলা অভিভাবকদের জন্য পৃথক আয়োজনের ব্যবস্থা করা হয়, যা অভিভাবকদের সন্তুষ্টি অর্জনে ভূমিকা রাখে।

মাদরাসা ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী, অভিভাবকগণ এবং শুভাকাঙ্খীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রায় চারশ শতাধিক শিক্ষার্থী ও অতিথির উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।

উল্লেখ্য, বায়তুল আমান দারুল উলুম মাদরাসা ২০২১ সালের ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। চলতি বছর নূরানি তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর অধীনে ২০২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় এ মাদরাসার ২৯জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৮জন শিক্ষার্থী জিপি-এ ফাইভসহ অন্যরা শতভাগ পাশ করে সিলেট বিভাগে ঈর্ষণীয় ফলাফল অর্জন করে।

এছাড়া গতবছর প্রথমবারের মতো বোর্ড পরীক্ষায় অংশ নিয়ে ৭জন শিক্ষার্থী জিপিএ-ফাইভসহ সিলেট বিভাগে সেরা ফলাফল অর্জন করে।

মাদরাসায় বর্তমানে হিফজ, নাজেরা, মাদানি নেসাবসহ পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। মাদরাসার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ শাহিন আহমেদ বলেন, ধর্মীয় শিক্ষার প্রসারে আমাদের মাদরাসাটি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা শিক্ষার মান উন্নয়নে কাজ করবো।

Tag
আরও খবর