নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিজয় র‍্যালি করেছে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল

বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, বক্তব্য, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকালে পৌর শহরের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে স্কুল ক্যাম্পাসে প্রাইমারি শাখার শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও হাই স্কুল শাখার শিক্ষার্থীদের রচনা ও বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক  মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মোহাম্মদ শাহিন আহমেদ। 

স্কুলের সহকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন মোঃ আফসার মিয়া, মুঈন উদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম, কাওছার আহমেদ সম্রাট, জয়া রবি দাস, হাফিজা আক্তার, তাসনিম রহমান তৃষা এবং নুরজাহান আক্তার প্রমুখ। 

অনুষ্ঠানে শতাধিক অভিভাবক ও শিক্ষার্থীদের সরব অংশগ্রহণ ছিল।

Tag
আরও খবর