নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে স্বাগত র‌্যালি

১৮ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত উৎসব


মৌলভীবাজারের পর্যটন শিল্পের বিকাশ এবং পর্যটকদের আকৃষ্ট করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে আগামী ১৮ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের হারমনি ফেস্টিভ্যালের (সিজন–২) আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল এর সার্বিক সহযোগিতায় দ্বিতীয় বারের মতো শ্রীমঙ্গলে অনুষ্ঠিতব্য ফেস্টিভ্যালে জেলার একাধিক নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর উপস্থাপনায় নাচ-গান এবং তাদের কৃষ্টি সংস্কৃতির ঐতিহ্যবাহী বাহারি খাবার ও উৎপাদিত নানা পণ্যের মেলার আয়োজন থাকছে। 


এ উপলক্ষে বৃৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শহরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এতে অংশ নেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনো) মোঃ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ আকনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী,  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

বৈচিত্র্যময় এই সাংস্কৃতিক উৎসবকে সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। 

ফেস্টিভ্যালকে সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন করতে উপজেলা প্রশাসনও সক্রিয় হয়ে উঠছে। ফেস্টিভ্যালকে ঘিরে উপজেলায় এক রকম সাজ সাজ রব লক্ষ্য করা গেছে।

পাহাড় অরণ্য হাওর আর সবুজ চা-বাগান ঘেরা পর্যটন জেলা মৌলভীবাজার। এরমধ্যে অনন্য সুন্দর চায়ের দেশ খ্যাত উপজেলা শ্রীমঙ্গল। এ উপজেলাসহ পুরো জেলাই পর্যটকদের জন্য যুগ যুগ ধরে সমাদৃত। তবে সাম্প্রতিক বছরগুলোতে এ জেলার পর্যটক স্পটে দেশি-বিদেশি পর্যটকদের উপস্থিতি অনেকটা কমে গেছে। এতে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা আর্থিক লোকসানের মুখে পড়ছেন। দীর্ঘদিন ধরে পর্যটন ব্যবসায়ীরা কিভাবে পর্যটক মন্দাভাব কাটানো যায়-এ নিয়ে চিন্তাভাবনায় ছিলেন। অবশেষে এই জেলার পর্যটন শিল্পের বিকাশে এবং পর্যটক আকৃষ্ট করতে হারমোনি ফেস্টিভ্যালের উদ্যোগ নেয় সরকার।

উৎসব আয়োজনকারী সূত্রে জানা গেছে, এ বারের হারমনি ফেস্টিভ্যালে শ্রীমঙ্গল উপজেলার ২৬টির বেশি নৃ-গোষ্ঠীর অংশগ্রহণ থাকছে। এসব নৃ-গোষ্ঠী তাদের ঐতিহ্যবাহী খাবার-দাবার নিয়ে মেলায় অংশ নেবে। সেই সঙ্গে তাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারিক জিনিসপত্র মেলায় উপস্থাপন করবে। একইভাবে উৎসবে অংশ নেয়া প্রতিটি নৃ-তাত্ত্বিক জাতি গোষ্ঠী তাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, পর্যটন শিল্পের বিকাশে এবং পর্যটক আকৃষ্ট করতে শ্রীমঙ্গল উপজেলায় দ্বিতীয় বারের মতো হারমোনি ফেস্টিভ্যালের উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের উৎসবও সস্কৃতির মিলন মেলায় পরিণত হবে। উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারি রাখছে।


আরও খবর