নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পর্যটনে তারুণ্যের উৎসব উপলক্ষে শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

পরিচ্ছন্ন পরিবেশই একটি গন্ত্যব্যকে সত্যিকারের পর্যটনবান্ধব করে তোলে : ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন


বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) নুজহাত ইয়াসমিন বলেছেন, পরিচ্ছন্নতা একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবনের পূর্বশর্ত। পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষার জন্য নয়, বরং সামাজিক দায়বদ্ধতারও অংশ। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশই একটি গন্ত্যব্যকে সত্যিকারের পর্যটনবান্ধব করে তোলে। তরুণদের এমন উদ্যোগ আমাদের টেকসই পর্যটন লক্ষ্যে নতুন গতি আনবে।  বৃহস্পতিবার  (৬ নভেম্বর) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত পর্যটনে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর আয়োজেন এবং রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার এসোসিয়েশন (জঞঊঅ) এর সহযোগিতায় গতকাল বিকেলে শহরের স্টেশন রোড ও রেলওয়ে প্লাটফর্ম এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইন উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) নুজহাত ইয়াসমিন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মো. বোরহান উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশলী জহিরুল ইসলাম,  শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন। 

এসময় উপস্থিত ছিলেন রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার এসোসিয়েশন (জঞঊঅ)-এর সভাপতি কুমকুম হাবিবা, সহ-সভাপতি তাপস দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাজাহান মিয়া, সদস্য শাম্মি আক্তার প্রমুখ। 

ক্যাম্পেইনে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদেও মধ্যে উপস্থিত ছিলেন ইশিকা ইশা, মকবুল হোসেন, তারেকুল ইসলাম, আরিফ বক্স, দ্বীপ চক্রবর্তী, সানোয়ার আলী, সাফরান সাদী, মাফী চৌধুরী, নুরুল আমিন, মোহাম্মদ আলী, নাজিম, সবুজ প্রমুখ।  

স্বেচ্ছাসেবকেরা স্টেশন প্ল্যাটফর্ম, সংলগ্ন সড়ক ও আশেপাশের পর্যটন এলাকাগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি স্থানীয় জনগণের মাঝে পরিবেশ সচেতনতা ও সিংগেল ইউজ প্লাস্টিক পরিহারের বার্তা ছড়িয়ে দেন। প্রায় অর্ধশত তরুণ ক্যাম্পেইনে অংশ নেন। 

অংশগ্রহণকারীরা জানান, নাগরিকের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা সৃষ্টির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, সুস্থ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলাই এই ক্যা¤েপইনের উদ্দেশ্য।

বাংলাদেশ ট্যুরজম বোর্ডের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব পর্যটনের ধারণায় উদ্ধুদ্ধ করা ও একটি স্থায়ী  স্বেচ্ছাসেবী দল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। 

Tag
আরও খবর