নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে ছিনতাইকারীদের হাতে ব্যবসায়ী আহত, গণপিটুনিতে আহত ছিনতাইকারীও

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দোকান বন্ধ করে বাড়িতে ফেরার পথে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন আফজল মিয়া (২১) এবং ফয়সল মিয়া (২৭) নামে দুই ব্যবসায়ী। এ সময় তাদেরকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়। আহতদের চিৎকার শুনে এলাকার মানুষজন ছুটে এসে হাবিব উল্লাহ নামে একজনকে গণপিটুনি দেন। রবিবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার লইয়ারকুল এলাকার রুশনি অটো রাইস মিলের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমীন আক্তার বলেন, ছিনতাইয়ের ঘটনায় দুই ব্যবসায়ী এবং গণপিটুনিতে আহত একজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসলে আমরা একজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করেছি। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ব্যবসায়ী ফয়সল মিয়া ও তার ভাই আফজল মিয়া এলাকায় বিকাশ ব্যবসা করতেন। তারা সাতগাঁও এলাকার আব্দুস সামাদের পুত্র। উপজেলার ভুনবীর ৭নং ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়াজ ইকবাল মাসুদ জানান, আহত আফজল ও ফয়সল দোকান বন্ধ করে বাড়িতে ফেরার পথে ছিনতাইকারীর শিকার হন। এসময় ছিনতাইকারীরা তাদের চুরিকাঘাত করে তাদের সাথে থাকা টাকার ব্যাগসহ নগদ ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। এসময় আহতদের চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং ছিনতাইকারী হাবিব উল্লাহকে ধরে গণপিটুনি দেন। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে আহতরা হাসপাতালে রয়েছে। বিষয়টি তদন্ত চলছে।
Tag
আরও খবর