নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র চা শ্রমিকদের মাঝে শাড়ি বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পূজা উপলক্ষে দেড় শতাধিক দরিদ্র চা শ্রমিকদের মাঝে শাড়ি বিতরণ করেছে বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন এর উদ্যোগে উপজেলার মাইজদিহি চা বাগানে এসব শাড়ি বিতরণ হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিক্ষানবিশ আইনজীবী নাদিরা আক্তার নীরা, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. মোক্তার হোসেন, ট্যুারিস্ট পুলিশের অফিসার ইনচার্জ মো.  কামরুল হাসান, সাংবাদক আহাদ মিয়া, সালাহ উদ্দিন শুভসহ স্থানীয় বাগান পঞ্চায়েত সদস্য, চা বাগানের বাবু ও সাংবাদিকবৃন্দ।

চা শ্রমিকরা জানান, বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশন এর উদ্যোগে পূজার আগেই নতুন কাপড় পেলাম। তাদের জন্য প্রাণভরে আশীর্বাদ করছি। নতুন পোষাক হাতে পেয়ে আনন্দে বিমোহিত হয়ে পূজার আগেই আনন্দের হাসি নিয়ে ঘরে ফিরছে মাইজদিহি চা বাগানের শ্রমিকরা।

বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান শিক্ষানবিশ আইনজীবী নাদিরা আক্তার নীরা বলেন, আমরা ঢাকা সোনারগাঁও থেকে সম্প্রীতি মৌলভীবাজার জেলার বিভিন্ন পর্যটন স্পটে ঘুড়তে আসি। শ্রীমঙ্গলের মাইজদিহি চা বাগানে ঘুরতে আসলে হঠাৎ খাবার পানির প্রয়োজন হয়। তখন চা শ্রমিকদের কাছ থেকে আমি পানি পান করি। তাদের সুখ দুঃখের বিষয় নিয়ে অনেক আলাপ হয়েছে। তখন সেই শ্রমিকদের আবদার ছিল পূজার আগে তাদের কিছু সহযোগিতা করতে। আমিও তাদের আশ্বস্ত করেছিলাম। আজ সকালে শতাধিক চা শ্রমিকদের জন্য শাড়ি কিনে এনে তাদের হাতে শাড়িগুলো তুলে দিলাম।

তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠী সব সময় সুবিধা বঞ্চিত। তাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগানের নিম্ন আয়ের শ্রমিকদের জন্য আমরা বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু শাড়ি নিয়ে আমরা উপস্থিত হয়েছি। যাতে শ্রমিকরা একটু হলেও আনন্দ পায়। সামর্থ অনুযায়ী আমরা এসেছি আশাকরি অন্য সামাজিক সংগঠনও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে।

Tag
আরও খবর