নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে ব্যবসায়ীদের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যবসায়ীদের উদোগে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টায় শহরের সোনার বাংলা রোডে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল সোনার বাংলা এইচ এ মার্কেট ও নতুন বাজার দক্ষিণ রোর্ডের ব্যবসায়ী কমিটির সাধারণ আশরাফুল ইসলাম লিয়াকত।

টিম ডায়নামিকের সদস্য আবির আল আজাদ মাঈনুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বিশিষ্ট ব্যবসায়ী ও টিম ডায়নামিকের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহিন আহমেদ, শহরের ব্যবসায়ী হাফিজ উদ্দিন, শাহজাহান আহমদ, আব্দুল কাইয়ুম, আখতার হোসেন, আলতাফ হোসেন, রুমেল হোসেন, সোহরাব ইসলাম এবং খেলাফত যুব মজলিস নেতা মোজাহিদুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সোনার বাংলা রোডে স্বপন নামে এক মাদক কারবারি দীর্ঘদিন যাবত রেলের জায়গা অবৈধভাবে দখল করে বসতঘর স্থাপন করে মাদক, ইয়াবা বেচাকেনা, সেবনসহ অসামাজিক কার্যকলপ চালিয়ে যাচ্ছে। কেউ কথা বললেই তার নেতৃত্বে মাদকসেবীরা ধারালো দাসহ দেশীয় অস্ত্র নিয়ে প্রতিবাদকারীদের ওপর আক্রম চালায়। সম্প্রতি প্রতিবাদ করতে গেলে স্বপনের নেতৃত্বে মাদক কারবারীরা প্রতিবাদকারীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে এবং দোকানপাঠে ইট নিক্ষেপ করে। কাজেই মাদক সম্রাট স্বপনসহ সকল মাদক কারবারীদের দ্রুত গ্রেফতার করে তার আস্তানা বন্ধ করে ব্যবসায়ীদের নিরাপদে ব্যবসা করার সুযোগ দিতে হবে। নতুবা সকল ব্যবসায়ীরা সম্মিলিতভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

বক্তারা আরো বলেন, যেকোনো পরিবার ও সমাজের জন্য মাদক হুমকিস্বরূপ। মাদকাসক্ত ব্যক্তি অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড করতে কোনো দ্বিধা করে না এবং মাদকাসক্তি সমাজে অপরাধপ্রবণতা বাড়ানোসহ শৃঙ্খলা নষ্ট করে। পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদকাসক্তি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা না গেলে তা সমাজে ভয়ংকর রূপ ধারণ করবে।

ব্যবসায়ীরা বলেন, মাদকের করাল গ্রাসে যুবসমাজ আজ ধ্বংসের পথে। প্রশাসন মাদক কারবারী স্বপনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। 

সোনার বাংলা রোড, নতুন বাজার, শাপলাবাগ এলাকায়প অবাধে মাদক বেচাকেনা, অবৈধ কার্যকলাপ বন্ধে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কার্যকর ভূমিকা রাখার দাবি জানান বক্তারা।


আরও খবর