নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শীর্ষ সন্ত্রাসি ও কুখ্যাত মাদক কারবারি আল আমিন ইয়াবাসহ গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আল আমিন নামে এক শীর্ষ সন্ত্রাসি ও কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পলিশ। গ্রেফতারকৃত আল আমিন শ্রীমঙ্গল শহরের শাপলাবাগ রেলওয়ে কলোনীর বাসিন্দা মো. ফুল মিয়া ও সাহিদা বেগম এর ছেলে। বুধবার (২৭ আগস্ট) সকালে শ্রীমঙ্গল থানার এসআই মো. মহিবুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম শহরতলীর সিন্দুরখার রোড থেকে মাদক সম্রাটকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা ১টি দেশীয় ধারালো অস্ত্র, ১টি ইলেকট্রিক শট ডিভাইস, ইয়াবা কারবারে ব্যবহৃত ১টি জিক্সার মোটর সাইকেল, ২০৫ পিছ ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। শ্রীমঙ্গল থানার এসআই মো. মহিবুর রহমান জানান, বুধবার সকালে অভিযান চালিয়ে সিন্দুরখান রোড এলাকা থেকে কুখ্যাত মাদক কারবারি ৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আল আমিনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২০৫ ইয়াবা, দেশীয় ধারালো দা, ইলেকট্রিক শট ডিভাইস, ইয়াবা বিক্রির নগদ ১৫ হাজার টাকা এবং ইয়াবা কারবারে ব্যবহার করা একটি জিক্সার মোটর সাইকেল উদ্ধার করা হয়। শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এমদাদলু হক বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক, সন্ত্রাসি, চুরি, ডাকাতিসহ বিভিন্ন মামলায় ৮টি গ্রেফতারি পরোয়ানা ছিল। এর মধ্যে ৫বছরের সাজা আছে একটি। শ্রীমঙ্গল থানার তদন্ত অফিসার এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত আসামি আল আমিনকে বুধবার দুপুরে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Tag
আরও খবর