নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং নির্মূলে সচেতনতামূলক আলোচনা সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং নির্মূলে সচেতনতামূলক আলোচনা সভা শুক্রবার বিকেলে আশিদ্রোন এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ৬ নং আশিদ্রোন ইউনিয়নের সচেতন এলাকাবাসীর উদ্যোগে অনষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম।

৬নং আশিদ্রোন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: মকসুদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক, মৌলভীবাজার জেলা এনসিপর যুগ্ম সমন্বয়ক মো: নিলয় রশিদ তন্ময়, আশিদ্রোন ইউনিয়ন খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মৌলভীবাজার জেলা প্রশিক্ষণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম। আরো বক্তব্য দেন, মোঃ মোজাম্মেল হক তছকির, মোঃ ফুল মিয়া, মোঃ জিলাল আহমদ, মাও. বুরহান উদ্দিন, মোঃ আরিফ বকস।

সভায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মাদক মাদকাসক্তি একটি নীরব ঘাতক। একটি জাতিকে ধ্বংস করে দেওয়ার মোক্ষম অস্ত্র। মাদকের ভয়াবহ অভিশাপ থেকে দেশ-জাতিকে রক্ষা করতে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

Tag
আরও খবর