নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নিহত ৪তরুণের পরিবারে মাঝে বিএনপির কেন্দ্রীয় নেতা হাজী মুজিবের পক্ষ থেকে সহায়তা প্রদান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হরিণছড়া চা-বাগানে সেপটিক ট্যাংকে পড়ে নিহত ৪তরুণের পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল কমলগঞ্জ) আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টায় উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা-বাগানে নিহত রানা পটনায়েক, শ্রাবণ পটনায়েক, কৃষ্ণ রবিদাস ও নিপেন ফুলমালির পরিবারের মাঝে হাজী মুজিবুর রহমানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা তুলে দেন বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজির উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক রুমেন চৌধুরী, যুবদলের

সাবেক যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ, বিএনপি নেতা দক্ষিণা বিশ্বাস, সেচ্ছাসেবক দল পৌর শাখার সাবেক আহবায়ক, আনোয়ার হোসেন, রাজঘাট ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামিম আহমেদ, বিএনপি নেতা সুমন তাতি,ছাত্রদল নেতা হেলাল, যুবদল নেতা রাজকুমার তাতি, পঞ্চায়েত সভাপতি লালন তাতি।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে শ্রাদ্ধ অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল কমলগঞ্জ) আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিবকে নিমন্ত্রণ জানালে তিনি ওমরা হজে থাকায় উপস্থিত হতে পারেননি। তবে আমাদেরকে তার পক্ষ

নগদ অর্থ দিয়ে পাঠিয়েছেন এবং নিহতদের পরিবারের খোঁজখবর নিয়েছেন।

নগদ অর্থ বিতরণকালে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারে নিহতদের পরিবার ও সন্তানদের খোঁজ খবর নেন।

প্রসঙ্গত, গত ৯ জুলাই সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানের আপন ২ভাইসহ চার তরুণের মৃত্যু হয়।

Tag
আরও খবর