নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যাগে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিছন্নতা অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিনের নির্দেশে শহরের স্টেশন রোড, কলেজ রোড, ভানুগাছ রোডসহ শহরের বিভিন্ন সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। একইসাথে শহরের বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। 

সোমবার (৩০ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। 

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার  বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, শহরকে যানজট মুক্ত রাখতে এবং শহরের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরো বলেন, শহরের কিছু ব্যবসায়ী আছে তারা তাদের দোকানের ময়লা আবর্জনা রাস্তায় ফেলে শহরের সৌন্দর্য নষ্ট করেন। এছাড়া বারবার অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করার পরও কিছু অসাধু ব্যবসায়ী পুনরায় ব্যবসার পসরা সাজিয়ে শহরের ফুটপাত দখল করে। তিনি বলেন সবাইকে সাথে নিয়ে এই শহরকে আমরা সুন্দর ও যানজট মুক্ত রাখতে চাই।

তিনি আরো বলেন শহর সুন্দর রাখতে কেউ যেন যত্রতত্র ময়লা না পৌরসভা দেয়া নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে এবং পৌর শহরকে যানজট মুক্ত ও পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।


Tag
আরও খবর