নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কমিঠি গঠন

আব্দুস সালাম সভাপতি ও সম্পাদক আব্দুল কাদির নির্বাচিত


শিক্ষকদের ঐক্য, অধিকার ও নেতৃত্ব প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজিঃ নং এস- ১২০৬৮) শ্রীমঙ্গল শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।  

শুক্রবার (২৩ মে) বিকেলে দেওয়ান সামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক কাউন্সিলে সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হাই-এর সভাপতিত্বে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়।

উক্ত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কবির তালুকদার। 

শিক্ষকদের সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়, যেখানে মোহাম্মদ আব্দুস সালাম সভাপতি, মোঃ আব্দুল কাদির সাধারণ সম্পাদক, মিটন শর্ম্মা সাংগঠনিক সম্পাদক এবং সুমন চন্দ্র রায় অর্থ সম্পাদক নির্বাচিত হন। নবগঠিত কমিটিতে মোট ৭১ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন, যারা আগামী তিন বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন।  

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির তাঁদের বক্তব্যে শিক্ষকদের সার্বিক উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংগঠনের কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, শিক্ষকরা জাতির আলো—তাই তাঁদের মর্যাদা ও ন্যায্য অধিকার রক্ষায় আমরা সদা সচেষ্ট থাকবো। সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা আমাদের অগ্রযাত্রার মূল চালিকাশক্তি হবে।

শিক্ষকদের কল্যাণ, সামাজিক সুবিচার ও শিক্ষার মানোন্নয়নে নবগঠিত কমিটি নিষ্ঠার সঙ্গে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও খবর