নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর কমিটি গঠন

ভোক্তাদের অধিকার এবং স্বার্থ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় শ্রীমঙ্গল পৌরসভার কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক কাওছার ইকবালকে সভাপতি এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহিরকে সাধারণ সম্পাদক ঘোষণা করে দুই বছর মেয়াদী (২০২৫-২০২৬) কার্যকরি কমিটির নাম ঘোষণা করেছেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর রাফি আহমদ চৌধুরী। শ্রীমঙ্গল উপজেলায় ২১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি পদে কাওছার ইকবাল, সহসভাপতি পদে অবসরপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত দাশ গুপ্ত, সহসভাপতি পদে আইনজীবি এডভোকেট মিজানুর রহমান, সহসভাপতি পদে সমাজকর্মী জিডিশন প্রধান সুছিয়াং করডর, সাধারণ সম্পাদক পদে সাংবাদিক ও লেখক এহসান বিন মুজাহির, কোষাধ্যক্ষ পদে ব্যবসায়ী মো. ফারুক মিয়া, আইনবিষয়ক সম্পাদক এডভোকেট পংকজ সরকার, সাংগঠনিক সম্পাদক পদে সাংবাদিক আমজাদ হোসেন বাচ্চু, প্রচার সম্পাদক পদে সাংবাদিক মোঃ আলআমিন, কার্যকরি কমিটির সদস্য পদে ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মর্কতা আব্দুর রউফ তালুকদার, প্রফেসর রাফি আহমদ চৌধুরী ,শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগি অধ্যাপক সুদর্শন শীল, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ সাইফুল ইসলাম, বর্মাছড়া টি গার্টেন সরকারি উচ্চবিদালয়ের প্রধান শিক্ষক মোঃ জহির আলী, শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, ব্যবসায়ী আশরাফ আহমদ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের মৌলভীবাজার প্রতিনিধি ইসমাইল মাহমুদ, ডা. আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক আবু ফুয়াদ রিকু এবং সাংবাদিক মোঃ সালাহ উদ্দিন। সভায় সভাপত্বি করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর রাফি আহমদ চৌধুরী এবং সঞ্চালনা করেন সাংবাদিক কাওছার ইকবাল। প্রসঙ্গত, ভোক্তাদের অধিকার এবং স্বার্থ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ১৯৭৮ সালে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর যাত্রা শুরু করে।
Tag
আরও খবর