নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

একজন চালকের হাতে শত শত দায়িত্ব নির্ভর করে : মৌলভীবাজার জেলা প্রশাসক

মৌলভীবাজারে পেশাজীবি গাড়িচালকদের রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা


মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন, মানুষের জীবন অনেক মূল্যবান। একজন চালকের হাতে শত শত দায়িত্ব নির্ভর করে। কাজেই সড়কে সতর্কতার সাথে নিধারিত স্থান এবং নিধারিত গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে। ওভারটেকিংটা সর্তকতার সহিত করতে হবে। কোনভাবে গাড়ি অসাবধানে চালানো যাবে না। বিআরটিএ কোনো অদক্ষ চালকের হাতে লাইসেন্স তুলে দেয় না। পেশাগত ড্রাইভারদের সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। মৌলভীবাজারে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালায় বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৌলভীবাজার জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

মৌলভীবাজার সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও  মোটযান পরিদর্শক মোঃ সেলিম হাসান এর সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন  সর্তকতার সাথে সড়কে গাড়ি চালানোর আহ্বান জানিয়ে চালকদের উদ্দেশ্যে আরও বলেন, একটু ভুলের কারণেই ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। কাজেই গাড়ি নির্ধারিত গতিতে চালানো, দেখেশুনে সতর্কতার সাথে ওভারটেকিং করা, রাস্তার বিপজ্জনক মোড়সমূহে মোড় নেওয়ার সময় গতি সীমিত রাখা, ফিটনেসবিহীন গাড়ি না চালানো, সিগারেট খাওয়া থেকে বিরত থাকা,  মাদক পরিহার করা, মোবাইলে অনলাইন বেটিং ও জুয়া থেকে বিরত থাকতে হবে। কারণ একটি ছোট ভুল বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

এছাড়াও মেডিকেল অফিসার (সিভিল সার্জন) ডা. মুরাদে আলম ও পুলিশ পরিদর্শক মোঃ কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে প্রায় ২শ পেশাদার গাড়িচালক অংশগ্রহণ করেন।


Tag
আরও খবর