নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে ঈদ মিছিল অনুষ্ঠিত

আসছে ঈদ জ্বলছে হাড়ি  ঈদের দাওয়াত আমার বাড়ি, 'নতুন রাত বাঁকা চাঁদ, রঙিন হোক ঈদের রাত'


সুলতানি আমলে পুরান ঢাকায় একসময় ঈদ মিছিল হতো। সেই ঐতিহ্য অনুসরণ করে এবার ঈদ আনন্দ মিছিল বের করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে রবিবার রাত সাড়ে ৮টায় শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল জামে মসজিদ থেকে শুরু হয়ে গুহ রোড হয়ে স্টেশন ঘুরে চৌমোহনায় এসে সমাবেশে মিলিত হয়।

মিছিলে 'এক দুই সাড়ে তিন, রাত পোহালেই ঈদের দিন', 'সেমাই পায়েস ঝাল তবারক, ঈদ মোবারক ঈদ মোবারক', 'বাকা চাঁদে ঈদের আলো, আজকে খুশির শরাব ঢালো, 'আসছে ঈদ জ্বলছে হাড়ি  ঈদের দাওয়াত আমার বাড়ি, 'ঈদের খুশি সবার তরে, ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে', নতুন রাত, বাঁকা চাঁদ রঙিন হোক ঈদের রাত, 'ফূর্তি এলো ঈদের দেশে, ধনী গরিব নির্বিশেষে, ঈদের খুশি, ঈদের সুখে ফুটুক হাসি সবার মুখে' স্লোগানে মুখর ছিল শহরের রাজপথ।

সমাবেশর বক্তব্য দেন, ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলার সদস্য মাহমুদুল হাসান নাঈম, তালামিযের শাহজাহান আহমদ।

মিছিলে উপস্থিত ছিলেন খেলাফত যুব মজলিসের মৌলভীবাজার জেলা প্রশিক্ষণ সম্পাদক মোঃ মোজাহিদুল ইসলাম, ছাত্র মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাহফুজুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা তালামিযের সাবেক সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রায়হান প্রমুখ।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরে ড. ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সম্প্রতি এই সরকারের পক্ষ থেকে হারানো ঈদ মিছিলের ঐতিহ্য ফিরিয়ে আনার কথা বলা হয়। তাই আগামীকালের ঈদুল ফিতর সামনে রেখে ‘সুলতানি আমল কিংবা মোগল আমলের সেই ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে এবার শ্রীমঙ্গলে বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

Tag
আরও খবর