নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে শিক্ষকদের সম্মানে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার ইফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসা। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনায় রবিবার (২৩ মার্চ) শ্রীমঙ্গল শহরের গুহ রোডস্থ আগ্রা চাইনিজ কন্টিনেন্টাল রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ শাহিন আহমদ। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল লেখক ও সাংবাদিক এহসান বিন মুজাহির। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল এমএসবি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরী, দৈনিক মানবকন্ঠের শ্রীমঙ্গল প্রতিনিধি মোঃ আলআমিন, দৈনিক আলোকিত সকালের শ্রীমঙ্গল প্রতিনিধি মুস্তাকিম আল মুনতাজ, দৈনিক সংবাদ প্রতিদিনের শ্রীমঙ্গল প্রতিনিধি এমরান হোসেন, দৈনিক জৈন্তা বার্তার শ্রীমঙ্গল প্রতিনিধি রবি উদ্দিন, মোবাইল ল্যাব প্লাসের সত্ত্বাধিকারী খালিদ সাইফুল্লাহ, লেখক মাওলানা লাবীব হুমায়দী, কমলগঞ্জ একতা সমাজকল্যাণ পরিষদের সভাপতি হাফেজ হিফজুর রহমান ফাহাদ, হাফেজ ক্বারী উসমান বিন রফিক, ক্বারী মাওলানা মুনতাসির আহমদ, শহিদুল ইসলাম নূর, মনসুর আহমদ বাবু প্রমুখ। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আফসার মিয়া, মঈনুদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম চৌধুরী, কাওছার আহমদ সম্রাট, হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদরাসার শিক্ষক আলী আহমদ এবং হাবিবুর রহমান প্রমুখ। ইফতার মাহফিলে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল, হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসা, নূরে মদিনা বালক বালিকা মাদ্রাসা, জামেয়া ইসলামিয়া মাদ্রাসা, এমএসবি ইসলামিক সেন্টার, ছওতুল হেরা নূরানীয়া মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর