নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা ও ভারতসহ অন্যান্য রাষ্ট্রে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে এবং ভারতসহ অন্যান্য রাষ্ট্রে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বাদ জুমআ সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শ্রীমঙ্গল থানা জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মোঃ সাদিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের মাহমুদুল হাসান নাঈম, আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার শ্রীমঙ্গল উপজেলা সভাপতি নাজমুল ইসলাম, ইসলামী ছাত্রসেনার শ্রীমঙ্গল পৌর সভাপতি নাজমুল ইসলাম সাইফ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উপজেলা সভাপতি আব্দুল কাইয়ুম এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিস নেতা মোঃ মোজাহিদুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান আসজদ বর্ণভী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল বর্বরভাবে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে, অথচ বিশ্ব শক্তিগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের দাবি জানাই।
Tag
আরও খবর