নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গল পৌরসভার আয়োজনে ক্বেরআত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘উপজেলাভিত্তিক ক্বেরআত প্রতিযোগিতা-২০২৫’ এর আয়োজন করেছে শ্রীমঙ্গল পৌরসভা। 

বৃহস্পতিবার (১৩ মার্চ)শহরের ভানুগাছ রোডস্থ মহসিন অডিটোরিয়ামে সকাল ৯টায় প্রতিযোগিতা শুরু হয়ে বেলা ১টায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিরতণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন এবং সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম। 

শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রীমঙ্গল নতুন বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জামাল উদ্দিন, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফেরদাউস আহমদ, শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ক্বারী মাওলানা হিলাল আহমদ, বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ ইউসুফ, শ্যামলী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নুরুল ইসলাম। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন শ্রীমঙ্গলের ফিল্ড সুপারভাইজার আব্দুল বারী, দৈনিক ইনকিলাবের শ্রীমঙ্গল প্রতিনিধি আনোয়ার হোসেন জসিম , দৈনিক প্রতিদিনের সংবাদের শ্রীমঙ্গল প্রতিনিধি আব্দুস শুকুর, ইসলামিক ফাউন্ডেশনের আব্দুর রব, মোঃ মোজাহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-প্রতিনিধিগন।

প্রতিযোগিতা শেষে ক, খ, গ এবং হিফজ গ্রুপের প্রথম স্থান অর্জনকারীকে নগদ ৩ হাজার, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ২ ও তৃতীয় স্থান অর্জনকারীকে ১ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া বিজয়ী ৪ ছাত্রীকে বিশেষ পুরস্কার হিসেবে নগদ টাকা উপহার দেওয়া হয়। 

প্রতিযোগিতায়  উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞ ৬জন হাফেজ, আলেম ক্বারী বিচারকের দায়িত্ব পালন করেন। 

প্রতিযোগিতায় শ্রীমঙ্গল উপজেলার আলিয়া, ইবতোয়ি, কওমি, নূরানী, হাফেজি মাদরাসার প্রায় চল্লিশটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আংশগ্রহণ করেন।

Tag
আরও খবর