নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে সাংবাদিক ও বন্ধুপ্রতিম সংগঠনের দায়িত্বশীলদের সম্মানে ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল

সাংবাদিক ও অন্যান্য বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্রীমঙ্গল উপজেলা শাখা।

মঙ্গলবার (১১ মার্চ) শ্রীমঙ্গল শহরের গুহ রোডস্থ আগ্রা চাইনিজ কন্টিনেন্টাল রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ নিজাম উদ্দিন।

শ্রীমঙ্গল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ সাদিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি সফিজ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাইল হোসেন, ইসলামী ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা প্রচার সম্পাদক আব্দুল মুহিত মুর্শেদ ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল ফজল আব্দুল হাই ডন ও ইসলামী ছাত্র মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাহমুদুল হাসান নাঈম।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের জেলা প্রতিনিধি ইসমাইল মাহমুদ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এম রকিব, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির), ইনকিলাব প্রতিনিধি আনোয়ার হোসেন জসিম, দৈনিক আমাদের সময়ের শ্রীমঙ্গল প্রতিনিধি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য আবুজার রহমান বাবলা, দি কান্ট্রি টুডের শ্রীমঙ্গল প্রতিনিধি নুর মোহাম্মদ সাগর, দৈনিক জবাবদিহির প্রতিনিধি শামছুল ইসলাম শামীম, বিজনেস বাংলাদেশ টুডের প্রতিনিধি মিজানুর রহমান আলম, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মোঃ আলআমিন, সুলতান মাহমুদ প্রমুখ।

ইফতার মাহফিলে উপজেলার বন্ধুপ্রতিম সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও খবর