নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে হাজী সেলিম ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহার বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাহে রমজান উপলক্ষে কাতার প্রবাসী হাজী সেলিম আহমদ প্রতিষ্ঠিত 'হাজী সেলিম ফাউন্ডেশন' এর উদ্যোগে উপজেলার ২ নং ভূনবীর ইউনিয়নের সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে রমজানের উপহার হিসেবে ইফতার সামগ্রি বিতরণ করা হয়েছে।

একই সাথে হাজী সেলিম হাফিজিয়া মাদ্রাসার হিফজ সম্পন্নকারী মুহাম্মদ সালমান কাদিরসহ ৫জন হাফেজে কুরআনের মাঝে পাগড়ি, নগদ ৫ হাজার টাকা ও ক্রেস্ট্র প্রদান করা হয়।

সোমবার (৩ মার্চ) সকাল ১০টায় উপজেলার ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল (পুরানগাঁও) গ্রামে অবস্থিত হাজী সেলিম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে পাগড়ি ও ইমাম-মুয়াজ্জিনদের হাতে উপহার সামগ্রি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নসিহত, শিক্ষার্থীদের মাঝে পাগড়ি বিতরণ এবং মোনাজাত পরিচালনা করেন ঢাকা থেকে আগত জামেয়া মাহমুদিয়া মাদরাসার শায়খুল হাদিস মাওলানা জাফর আহমদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী সেলিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী সেলিম আহমদ এর পিতা, ২নং ভূনবীর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য বিশিষ্ট মুরব্বী হাজী সৈয়দ আহমেদ।

হাজী সেলিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানীর সার্বিক তত্ত্বাবধানে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি, সভাপতিসহ এলাকার বিশিষ্ট মুরব্বিরা উপস্থিত থেকে মাদরাসার শিক্ষার্থীসহ ইমাম-মুয়াজ্জিনদের হাতে উপহারের ব্যাগ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে হাজী সেলিম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আবু আইয়ুব আনসারী, মাওলানা সুফিয়ান সাওরি, মাওলানা ইমরান হোসাইন।  

হাজী সেলিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী জানান, হাজী সেলিম ফাউন্ডেশনের উদ্যোগে চতুর্থ বারের মতো ২ নং ভুনবীর ইউনিয়নের সকল ইমাম ও মুয়াজ্জিনসহ দুই শতাধিক রোজাদার মানুষের মাঝে রমজানের উপহার হিসেবে খাদ্যসামগ্রি তুলে দেওয়া হয়েছে। এছাড়াও হাজী সেলিম ফাউন্ডেশনের পক্ষ থেকে রমজান মাসজুড়ে প্রতিদিন শতাধিক রোজাদারকে ইফতার করানো হচ্ছে।

অনুষ্ঠানে গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কাতার প্রবাসী হাজী সেলিম আহমদ ২০১৯ সালে 'হাজী সেলিম ফাউন্ডেশনটি' প্রতিষ্ঠা করেন এবং ২০২৩ সালে হাজী সেলিম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠিত হয়।


Tag
আরও খবর