নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে প্রাইভেট কারের ধাক্কায় নারী নিহত

রাস্তা পার হতে গিয়ে দূর্ঘটনা


মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের উত্তর লামুয়া সড়কে প্রাইভেট কারের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুুুয়ারি) রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নারীর নাম ফাহিমা আক্তার চম্পা (৪০)। তার স্বামীর নাম জসিম উদ্দিন। তিনি পেশায় হোটেল ব্যবসায়ী। নিহত নারী দুই কন্যা সন্তানের জননী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত নারী শ্রীমঙ্গল শহরের চক্ষু বিশেষজ্ঞ এক চিকিৎসকের চেম্বার থেকে চিকিৎসা নিয়ে সিএনজি যোগে নিজ বাড়ি কালাপুরস্থ লামুয়া এলাকায় ফিরছিলেন। গাড়ি থেকে নেমে লামুয়া সড়কে (কালাপুর মেরিগোল্ড পেট্টল পাম্প সংলগ্ন) রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। সাদা রঙ্গের প্রাইভেট গাড়ির (ঢাকা মেট্রো-গ ১২-৬৭৮১)।

এসময় স্থানীয়রা আহদ নারীকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাৎক্ষণিক সিলোট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যাওয়ার পথে মারা যান। 

এদিকে এ দূর্ঘটনার সংবাদ শুনে তাৎক্ষণিক স্থানীয়রা নোয়াগাঁও এলাকায় বেরিকেড দিয়ে কার গাড়িটিকে আটক করেন। সংবাদ পেয়ে পুলিশের একটি টিম নোয়াগাঁও এলাকা থেকে গাড়ি ও চালকসহ দুইজনকে আটক করে শ্রীমঙ্গল থানায় নিয়ে যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘাতক চালক শ্রীমঙ্গল থানায় পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।

দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আহমদ রিগেন। তিনি বলেন, আমার খালাম্বা সোমবার রাতে উত্তর লামুয়া এলাকায় রাস্তা পার হতে গিয়ে কারের ধাক্কায় গুরুতর আহত হন। পরে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। নিহতের মরদেহ কিছুক্ষণ আগে সিলেট থেকে শ্রীমঙ্গল থানায় আনা হয়েছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় মামলার প্রস্তুতি চলছে নিহতের পরিবার নিশ্চিত করেছে।

বিষয়টি নিশ্চিত করে গাড়িসহ ঘাতক চালককে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।


আরও খবর