নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে রিসোর্টে অসামাজিক কার্যকলাপ বন্ধে ছাত্র-জনতার বিক্ষোভ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রিসোর্টের আড়ালে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে ছাত্র-জনতা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনায় দিলবরনগর গ্রামের সচেতন ছাত্র-জনতার ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ নারী, পুরুষ, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। 

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দুই বছর আগে জনৈক নজরুল ইসলাম শাহীন দিলবরনগর গ্রামে একটি বাড়ি ভাড়া নিয়ে হিলপার্ক নামে রিসোর্ট ব্যবসা শুরু করেন। সেখানে উচ্চস্বরে গান বাজানো, মাদক সেবন এবং পতিতাবৃত্তিসহ নানা অসামাজিক কার্যকলাপ চলে আসছে। এলাকাবাসী বারবার নিষেধ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বক্তারা আরও বলেন, রিসোর্টের পাশেই স্কুল, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা থাকায় শিক্ষার্থী ও মুসল্লিরা চরম বিব্রত অবস্থার মধ্যে পড়েছেন। বিশেষ করে স্কুল-কলেজগামী ছাত্রীদের জন্য পরিবেশ আরও বিপদজনক হয়ে উঠেছে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা রিসোর্টে হামলা চালিয়ে সেটি বন্ধ করে দেয়। ওই সময় পাঁচ নারীকে আটক করা হয়, যারা পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপর থেকে রিসোর্টের মালিক নজরুল ইসলাম শাহীন গ্রামের নিরীহ ছাত্র-জনতার বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি শুরু করেন।  

বক্তারা দাবি করেন, সম্প্রতি রিসোর্টের নাম পরিবর্তন করে পুনরায় অসামাজিক কার্যকলাপ শুরু হয়েছে। গ্রামবাসী শ্রীমঙ্গল প্রশাসনের কাছে দ্রুত এই অবৈধ কার্যক্রম বন্ধ এবং রিসোর্ট মালিককে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. মুজাহিদুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির নিলয় তন্ময়, মনির মিয়া, কামরুন নাহার, কামাল মিয়া, তাজুল ইসলাম, মামুন মিয়া, আলাউদ্দিন, শরীফ মিয়া, কলেজ ছাত্র আলী হায়দার, নাঈম হোসেন, ইমরান মিয়া ও মহরম আলী হোসেন বক্তব্য দেন।

গ্রামবাসী বলেন, প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নিয়ে এলাকায় শান্তি ফিরিয়ে আনা। তারা অসামাজিক কার্যকলাপ বন্ধের পাশাপাশি গ্রামের প্রতিবাদী ছাত্র-জনতার বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।  এলাকাবাসী দ্রুত পদক্ষেপ না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

Tag
আরও খবর