নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে ৫দিনব্যাপী বইমেলা উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল সরকারি কলেজ এর আয়োজনে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বই মেলা। 

‘বই হোক আভিজাত্যের প্রতীক’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার শহীদ মিনার প্রাঙ্গনে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বই মেলা উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ এবিএম মোখলেছুর রহমান, প্রাক্তন অধ্যক্ষ রাফি আহমদ চৌধুরী, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. সাইফুল ইসলাম। এছাড়াও গণমাধ্যমকর্মী, লেখক, পাঠক, শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন বলেন, বই পড়ার প্রতি সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে তোলার লক্ষ্যে শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বইমেলা আয়োজন করা হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত  মেলা চলবে। মেলা আয়োজন সহযোগিতায় রয়েছে শ্রীমঙ্গল পৌরসভা, উত্তরণ পাঠচক্র ও পাঠক সংঘ। এ আয়োজনেও আমরা জ্ঞানপিপাসু প্রতিটি মানুষের অবারিত অংশগ্রহণ বিশেষ করে তরুণদের পাশে চাই। প্রতিদিন বেলা ২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত দর্শনার্থী, পাঠক ও ক্রেতার জন্য উন্মুক্ত থাকবে মেলা। সবার কাছে আহবান থাকবে বই মেলায় আসুন, ঘুরে দেখুন, বই কিনুন। 

উত্তরণ পাঠচক্র ও পাঠক সংঘের উদ্যোক্তা  মো. সাইফুল ইসলাম বলেন, বইমেলায় রুচিশীল বই প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। যারা ঢাকায় একুশে বইমেলায় যেতে পারেননি তারাও পছন্দের বই সংগ্রহ করতে পারবেন এ মেলা থেকে।  ৫দিনব্যপী মেলায় রয়েছে গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, অনুবাদ, সাইন্স ফিকশন, ধর্মীয় বই, রূপকথা ও ছোটদের জন্য বাছাই করা বই। 

সরেজমিনে দেখা গেছে, মেলায় ইসলামিক ফাউন্ডেশন, ইত্যাদি গ্রন্থ প্রকাশক,  গ্রন্থ কুটির ও শিশু গ্রন্থ কুটির, চৈতন্য, নোভা, নাগরী, পাঞ্জেরী, বাবুই, সহজ প্রকাশ, রাষ্ট্র চিন্তা,ও গ্রান্থিক, শব্দচাষ, সাহিত্য কুটির, স্বপ্ন ৭১, উত্তরণ স্টল এবং ফুড কর্ণার এর স্টল রয়েছে। বইপ্রেমীদের জন্য শ্রীঙ্গল উপজেলা ও পৌর প্রশাসনের পক্ষ থেকে সকল বইপ্রেমীকে আমন্ত্রণ জানানো হয়েছে বইমেলায়।

Tag
আরও খবর