নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যুগান্তর মানেই পাঠকের অবিচল আস্থার প্রতীক : শ্রীমঙ্গলে যুগান্তরের রজতজয়ন্তী অনুষ্ঠানে বক্তারা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী অনুষ্ঠানে ছাত্র-জনতার আন্দোলনে যুগান্তরের সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে মন্তব্য করে বক্তারা বলেছেন, 'সত্যের সন্ধানে নির্ভীক' স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠার পর থেকে এ পত্রিকাটি পাঠককে দেওয়া প্রতিশ্রুতি অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। পত্রিকাটি সমাজের নানা অসঙ্গতির চিত্র তোলে ধরার কারণে ভুক্তভোগী মানুষজন উপকৃত হচ্ছেন। বিশেষ করে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে ঝুঁকি নিয়ে যুগান্তরের সাংবাদিকরা যে সাহসী ভূমিকা পালন করেছেন, ইতিহাসে তা স্মরণীয় হয়ে থাকবে। বুধবার রাত সাড়ে ৯টায় কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের কনফারেন্স রুমে অতিথিরা এসব কথা বলেন।

দৈনিক যুগান্তরের ২৬তম পদার্পণ উপলক্ষে কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। 

শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদ্যবদলী হওয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল ফজল আব্দুল হাই ডন, সাবেক সহ-সভাপতি কাওছার ইকবাল, আরপি নিউজের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন, দৈনিক কালের কণ্ঠের মৌলভীবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এমএ রকিব, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ ছায়েদ, দৈনিক ইনকিলাবের শ্রীমঙ্গল প্রতিনিধি আনোয়ার হোসেস জসিম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজের শ্রীমঙ্গল প্রতিনিধি মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির), দৈনিক দিনকালের শ্রীমঙ্গল প্রতিনিধি রুবেল আহমদ, দৈনিক জবাবদিহির শ্রীমঙ্গল প্রতিনিধি শামসুল ইলাম শামীম, দৈনিক নতুন দিন এর শ্রীমঙ্গল প্রতিনিধি অরবিন্দু দেব, দৈনিক রুপালী বাংলাদেশের শ্রীমঙ্গল প্রতিনিধি কাওছার আহমদ, সাংবাদিক দেওয়ান মাসুকুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসম্পাদ (দপ্তর) এম মুসলিম চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও মানবকণ্ঠের প্রতিনিধি আবুজার রহমান বাবলা, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি আমজাদ হোসেন বাচ্চু, দৈনিক সিলেট বাণীর প্রতিনিধি মিজানুর রহমান আলম, সাংবাদিক আল-আমিন, ইমরান হোসেন, সুমন মিয়া।

এছাড়াও বিভিন্ন প্রিন্ট, অনলাইন মিডিয়ার সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর