নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দেশীয় মাছ সংরক্ষণে অভয়াশ্রম তৈরি ও সংরক্ষণ জরুরি-উপদেষ্টা ফরিদা আক্তার

বাইক্কা বিল মৎস্য অভয়াশ্রম সংশ্লিষ্ট সুফলভোগীদের সঙ্গে মতবিনিময়


দেশীয় মাছ সংরক্ষণে গুরুত্ব দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, প্রাকৃতিক মাছের উৎপাদন কমে যাচ্ছে, যা রোধ করতে অভয়াশ্রম তৈরি ও সংরক্ষণ জরুরি।

রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাইক্কা বিল মৎস্য অভয়াশ্রম সংশ্লিষ্ট সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, আমরা শুধু ফিসারিজের ওপর নির্ভর না করে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে এবং স্থানীয়ভাবে আরও উদ্যোগ নেওয়া দরকার। তিনি আরও বলেন, অভয়াশ্রম তৈরির পাশাপাশি সেগুলোর সুরক্ষা নিশ্চিত করতে হবে।  

উপদেষ্টা বলেন, মৎস্যসম্পদ রক্ষার কাজে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। সন্তানদের শহরমুখী না করে গ্রামের জীবিকা উন্নয়নে উদ্বুদ্ধ করা উচিত। অভয়াশ্রম রক্ষার মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।  

তিনি বলেন, বাইক্কা বিলের ১১৮ হেক্টর স্থায়ী অভয়াশ্রমের সঙ্গে আরও পাঁচ হেক্টর ভূমি অন্তর্ভুক্ত করার দাবি রয়েছে, যা সরকার বিবেচনা করবে। পাশাপাশি দাদুরিয়া বিল খননের উদ্যোগ নেওয়া হবে, তবে এসব কাজে বিভিন্ন মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। স্থানীয় নীতিনির্ধারকদের সঙ্গে সমন্বয় করেই সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আরও বলেন, বর্ষায় নেট দিয়ে হাওরের মাছ আটকে রাখা অন্যায়। মাছ স্বাভাবিক পরিবেশে চলাচল করতে না পারলে প্রজনন ব্যাহত হবে, যা দীর্ঘমেয়াদে মৎস্য সম্পদের ক্ষতি করবে। এছাড়া, বাইক্কা বিলে পর্যটকদের কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। মাছ ও পাখির নিরাপত্তার জন্য পর্যটন নিষিদ্ধ করা যেতে পারে।  

তিনি বলেন, পলিথিনসহ নানা বর্জ্য দূষণের জন্যও দায়ী দর্শনার্থীরা, যা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। হাওরের পাখি শিকার বন্ধ করতে হবে। এটি নির্মম ও অমানবিক কাজ, যা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে। আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। 

মতবিনিময় সভা শেষে বাইক্কা বিল মৎস্য অভয়াশ্রম পরিদর্শন করেন উপদেষ্টা ফরিদা আক্তার। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নঈম মোহাম্মদ আব্দুছ ছবুর, মৎস্য অধিশাখার যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসি, উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আলী আকবর, সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মামুন হাসানসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


Tag
আরও খবর