নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে লক্ষীপেঁচাকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি লক্ষীপেঁচা কাকের আক্রমণ থেকে রক্ষা পেয়েছে। বুধবার(২৯ জানুয়ারি)দুপুরে শ্রীমঙ্গলের কলেজ রোডস্থ দেওয়ানবাড়ী মসজিদের একটি গাছে বসে থাকা লক্ষীপেঁচার ওপর হামলে পড়ে একদল কাক। কাকগুলো লক্ষীপেঁচাটিকে ঠোকরিয়ে আহত করে, ফলে পাখিটি গাছ থেকে মাটিতে লুটিয়ে পড়ে। 

এ সময় ওই পথ দিয়ে যাতায়াত করছিলেন এক বৃদ্ধ মুসল্লী নজরুল ইসলাম। মাটি থেকে আহত লক্ষীপেঁচাটি দেখে তিনি তা দ্রুত তুলে পাশের একটি দোকানে নিয়ে আসেন। সেখানে জুনেদ নামের এক ব্যক্তি শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে ফোন করে জানালে, সেখান থেকে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব আহত পাখিটিকে উদ্ধার করতে পৌঁছান।

স্বপন দেব সজল জানান, উদ্ধারকৃত লক্ষীপেঁচাটির বৈজ্ঞানিক নাম ‘টয়টো আলবা’। এটি একটি নিশাচর প্রজাতির পেঁচা। লক্ষীপেঁচাটির শরীরে লম্বা পাখনা, ফ্যাকাশে রঙ এবং হৃদয় আকৃতির মুখ এবং বর্গাকৃতির লেজ রয়েছে, যা তাকে অন্য পেঁচা প্রজাতি থেকে আলাদা করে। 

পাখিটি উদ্ধার হওয়ার পর, শ্রীমঙ্গল বনবিভাগের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তাদের নির্দেশে পাখিটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং প্রয়োজনে পুনরায় প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

Tag
আরও খবর