নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জালে আটকে পড়া দাঁড়াশ সাপ উদ্ধার করলো বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুকুর পাড়ের জালে আটকে পড়া একটি দাঁড়াশ সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সাত ফুট লম্বা দাঁড়াশ সাপটি উপজেলার  নোয়াগাঁও আখতাপাড়া গ্রামের সুরুজ মিয়ার পুকুর পাড়ের জালে আটকে পড়ে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সুরুজ মিয়ার পুকুর পাড়ের জালে এ সাপটি ধরা পড়ে। স্বপন দেব সজল জানান, শনিবার বিকেলে শফিক মিয়া নামে এক ব্যক্তি আমাকে ফোন করে জানান যে, বিশাল আকৃতির একটি সাপ সুরুজ মিয়ার পুকুর পাড়ের জালে আটকে গেছে। বিষধর সাপ  ভেবে গ্রামের লোকজন জড়ো হয়েছেন সেটি মেরে ফেলতে। খবর পেয়ে আমি ও পরিবেশকর্মী রাজদীপ দেব দ্রতত ঘটনাস্থলে যাই এবং ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আটকে পড়া সাপটিকে জাল থেকে উদ্ধার করি। তিনি বলেন, দাঁড়াশ সাপটি লম্বায় সাত ফুটের মতো। মৃত্যুর মুখ থেকে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরে বন বিভাগে হস্তান্তর করি।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর তফসিল-১ অনুযায়ী সাপটি সংরক্ষিত। তাই এটি হত্যা বা এর কোনো ক্ষতি করা দন্ডনীয় অপরাধ।

প্রাণী বিশেষজ্ঞদের মতে দাঁড়াশ সাপ এর প্রধান খাদ্য ইঁদুর, টিকটিকি, ব্যাঙ, ছোট কচ্ছপ ইত্যাদি। তাই সাপটি কৃষকের বন্ধু বলে পরিচিত।


Tag
আরও খবর