নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে 'সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি' শীর্ষক আন্ত:ধর্মীয় সংলাপ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ শীর্ষক আন্ত:ধর্মীয় সংলাপ বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন।

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গলের আয়োজনে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন পিএফজি শ্রীমঙ্গলের উপদেষ্টা ও দুপ্রক সভাপতি সৈয়দ নেসার আহমদ। সংগঠনের সমন্বয়ক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সনাক শ্রীমঙ্গল এর সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য্য।

স্বাগত বক্তব্য রাখেন পিএফজি সদস্য সাবেক জেলা পরিষদের সদস্য হেলেনা চৌধুরী।

প্রজেক্টরের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম উপস্থাপন করেন কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হুদা মিনা।

প্রবন্ধ পাঠ করেন এ্যাম্বাসেডর কাজী আসমা, অঙ্গিকারনামা মাওলানা এম এ রহিম নোমানী। 

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ সংলাপে বক্তব্য দেন শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম-খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, কাকিয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শরীফ উদ্দিন, হিন্দু ধর্মীয় নেতা ইন্দ্রজিৎ চক্রবর্তী, পরিমল সিং বাড়াইক, খ্রিস্টান নেতা ডমনিক সরকার রনি,জন ব্রাইন দারিং, গোবিন্দ্র দেববর্মা ও পিএফজি সদস্য মো: শামীম আহমেদ প্রমুখ।

আরও খবর