নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে পলাশ রায় (১৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল পৌর এলাকার উকিল বাড়ি সড়কে বেসরকারি এক ব্যাংক কর্মকর্তার নির্মানাধীন তিন তলা বিল্ডিং-এ নির্মাণ কাজের সময় এ ঘটনা ঘটে। 

নিহত পলাশ রায় শ্রীমঙ্গল উপজেলার ৬ নং আশিদ্রোন ইউনিয়নের বিলাসের পাড় এলাকার প্রবীর রায় এর ছেলে। 

পলাশের সাথে একই বিল্ডিং-এ কাজ করা নির্মাণ শ্রমিক আবুল হোসেন মুঠোফোনে সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার উকিল বাড়ি রোডের এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে আমরা কাজ করে দুপুরে খেয়েছি। খাবার শেষে পলাশ তিন তলার ছাদের বাইরে পানি ঢেলে হাত পরিস্কার করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন তলার ছাদের ভেতরে সটকে পড়েন।

ঘটনার পর সহযোগীরা তাকে দ্রুত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল, মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার এ.বি.এম মিজানুর রহমান সাংবাদিকদের বৃহস্পতিবার সন্ধা ৭টায় মুঠোফোনে বলেন, বিদ্যুতায়িত হয়ে আজ কেউ মারা গেছে বলে আমাদের জানা নেই। আপনার মাধ্যমে এখন জানলাম। 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম এর কাছে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। আমরা কাজ করছি, পরে বিস্তারিত জানাতে পারবো।

Tag
আরও খবর