নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে যানজট নিরসন ও শহরের সৌন্দর্য বর্ধনে পৌরসভার উচ্ছেদ অভিযান ও জরিমানা

শহরের সৌন্দর্য বাড়ানো এবং নাগরিকদের নির্বিঘ্নে চলাচলের জন্য শ্রীমঙ্গল পৌরসভা ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। 

রবিবার (৫ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন এর নেতৃত্বে স্টেশন রোড, মৌলভীবাজার রোড এবং হবিগঞ্জ রোডসহ বিভিন্ন প্রধান সড়কে এই অভিযান পরিচালিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, শ্রীমঙ্গল থানার তদন্ত অফিসার মো. মোবারক হোসেন খান, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, ট্রাফিক পুলিশের ওসি (টিআইও) মো. জালাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।

অভিযানকালে ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখার অপরাধে দুই ব্যবসায়ীর কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেে ভ্রাম্যমাণ আদালত।

শ্রীমঙ্গল পৌরসভা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, শহরের যানজটমুক্ত রাখার এবং সৌন্দর্য রক্ষার জন্য পৌরসভার পক্ষ থেকে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে ফুটপাতে দোকানপাট এবং ভাসমান ব্যবসায়ীদের পসরা উচ্ছেদ করা হয়। এসব দোকানগুলো ফুটপাতে বসানো থাকায় পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল এবং রাস্তার সৌন্দর্য নষ্ট হচ্ছিল। 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন বলেন, আমাদের উদ্দেশ্য হলো, শহরের সৌন্দর্য রক্ষা এবং পথচারীদের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করা। ফুটপাতে ব্যবসা করা কিছু দোকানি অবৈধভাবে বসে ছিলেন, যার কারণে সাধারণ মানুষ চলাচলে অসুবিধা পেত। আমরা তাদের সতর্ক করেছি এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো জানান, এ ধরণের অভিযান নিয়মিতভাবে চালানো হবে, যাতে শহরের ফুটপাতগুলো দখলমুক্ত থাকে এবং পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

অভিযানের সময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর