নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা, ১৫ জানুয়ারি নির্বাচন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে অবস্থিত ঐতিহ্যবাহী 'শ্রীমঙ্গল প্রেসক্লাব' এর কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৬) এর তফসিল ঘোষণা করা হয়েছে৷

বুধবার (১ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাবের এমবিএ বেলাল-গোপাল দেব চৌধুরী কনফারেন্স রুমে নির্বাচনের তফসিল ঘোষণা করেন শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন ২০২৫-২০২৬ এর নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সুয়েব হোসেন চৌধুরী৷

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি-২০২৫ সকাল ১১ ঘটিকা থেকে বিকেল ৪টা পর্যন্ত,  মনোনয়নপত্র জমাদান ৬ জানুয়ারি সকাল ১১ ঘটিকা থেকে দুপুর ২টা পর্যন্ত, মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি বেলা ৩টা থেকে বিকেল ৫টা, মনোনয়নপত্র প্রত্যাহার 

৭ জানুয়ারি সকাল ১১ টা থেকে বেলা ২টা, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৮ জানুয়ারি বিকেল ৪টায় এবং ভোটগ্রহণ হবে ১৫ জানুয়ারি সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত।

আগামী দ্বি-বার্ষিক নির্বাচনে শ্রীমঙ্গল প্রেসক্লাবের ২৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী কমিটি ২০২৫-২০২৬ গঠন করবেন।

প্রসঙ্গত, ১৯৭৬ সালের ২৫ জুন ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রতিষ্ঠালাভ করে।

Tag
আরও খবর