নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের মাঝে সাবেক পৌর মেয়র মহসিন মিয়া মধুর শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সকল পর্যায়ের পরিবহন শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু।

রবিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ কার মাইক্রো বাসস্ট্যান্ডে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি নেতা মহসিন মিয়া মধু। পরিবহন শ্রমিকদের এই সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক নারী সদস্য ও বিএনপি নেত্রী হেলেনা চৌধুরী, পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা মীর এম এ সালাম, বিএনপি নেতা ফারুক মিয়া।

পরিবহন শ্রমিক সংগঠন ১২২৩ এর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ময়না মিয়া এবং সাধারণ সম্পাদক মিসির আলি শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন। পরিবহন শ্রমিক নেতা নুরু মিয়া এবং কিসলু মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা মহসিন মিয়া মধু বলেন, "পরিবহন শ্রমিকরা আমাদের অর্থনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। শীতের এই সময়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি আশা করি, আমরা সবাই মিলে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পারব।"

পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এ উদ্যোগের প্রশংসা করে বলেন, "এই শীতবস্ত্র বিতরণ আমাদের শ্রমিকদের জন্য অত্যন্ত সহায়ক হবে। আমরা এ ধরনের মানবিক সহায়তা আরও প্রত্যাশা করি।"


Tag
আরও খবর