নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকা ও হাওরাঞ্চলের অসহায়, দরিদ্র জনগোষ্ঠীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শ্রীমঙ্গলে সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।

কয়েক দিন ধরেই উপজেলাজুড়ে চলছে শীতের দাপট। প্রচণ্ড শীতে জবুথবু হয়ে পড়েছে জনজীবন। পাশাপাশি রাতে কুয়াশার ঘনত্বও বেশি থাকছে। এই কনকনে শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বেরিয়েছে খেটে খাওয়া মানুষ। বলা চলে, পাহাড়-টিলা, হাওর, চা-বাগান অধ্যুষিত জেলা মৌলভীবাজারে শীতের প্রভাব পড়ছে প্রান্তিক জনপদ থেকে নগরজীবনে।

উপজেলার ভাড়াউরা চা-বাগানের শ্রমিক সুমন গোয়ালা বলেন, রাতের বেলা চা-বাগানে প্রচণ্ড ঠান্ডা পড়ে। আমাদের অনেক কষ্ট করে থাকতে হয়। সবার ঘরে চাহিদামতো গরম কাপড় নেই। সরকার থেকে যদি ব্যাপকভাবে শীতের কাপড় বিতরণ করা হতো, তাহলে উপকার হতো। হাওরাঞ্চলের জেলে, কৃষক ও শ্রমজীবী লোকজন বিপাকে রয়েছেন। শীত উপেক্ষা করেই তাঁদের খুব সকালে কাজের তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে। 

শ্রীমঙ্গল সদর ইউনিয়নের হাওর এলাকার কৃষক শাহেদ মিয়া বলেন,প্রচণ্ড ঠান্ডায় চাষাবাদ করতে পারছি না। সারা দিন রোদের দেখা পাওয়া যায় না, ফলে আমাদের ক্ষতি হচ্ছে।

  • শ্রীমঙ্গলের শীতের প্রকোপ বাড়ায় উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছে।

বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শ্রীমঙ্গল শহরসহ উপজেলার বিভিন্ন এলাকার ১৩ হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু। 

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ইতোমধ্যে শ্রীমঙ্গল উপজেলার নয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভার মোট ৬০০ হতদরিদ্র মানুষকে সরকারের ত্রাণ তহবিল থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. আনিসুর রহমান জানান, সোমবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি শীত মৌসুমে শ্রীমঙ্গলে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা এটিই। তিনি আরও জানান গত এক সপ্তাহে শ্রীমঙ্গলে তাপমাত্রা ১১ ডিগ্রি থেকে ১৪ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। শীত আরও বাড়ার আভাস দিয়েছে শ্রীমঙ্গল আবহাওয়া অফিস।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্র জানায়, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিলো দুই দশমিক আট ডিগ্রি এবং ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিলো তিন দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। ১৯৯৫ সালের ৪ জানুয়ারি, ২০০৭ সালের ১৭ জানুয়ারি, ২০১৩ সালের ১০ জানুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিলো চার ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, সরকারিভাবে ১৭শ কম্বল ও নগদ ৮ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। একটি পৌরসভা, ৯টি ইউনিয়নসহ হাওর অঞ্চল, চা শ্রমিক এবং নিম্ন আয়ের মানুষদের মধ্যে এসব বিতরণ করা হয়েছে। 


Tag
আরও খবর