নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও ২০২৫ শিক্ষাবর্ষের অ্যাকাডেমিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির)। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ শাহিন আহমেদ।

প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের কনস্টেবল হুমায়ুন রশিদ রাজু। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আফসার মিয়া, মঈনুদ্দিন মুন্সি মুহিন, কাওছার আহমদে সম্রাট, সাইফুল ইসলাম চৌধুরী, মাখন সবর, জয়া রবি দাস, তাসলিমা জান্নাত চৈতি প্রমুখ। 

অনুষ্ঠানে অনুষ্ঠানিকভাবে ২০২৫ শিক্ষাবর্ষের অ্যাকাডেমিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয় এবং প্লে থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে তৃতীয় সেমিস্টার/বার্ষিক পরীক্ষার ফলাফল কার্ড তুলে দেওয়া হয়। 

ফলাফল প্রকাশ ও ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, মানসম্মত ও যুগোপযোগি শিক্ষা প্রদানের অঙ্গিকার নিয়ে ২০১৭ সালে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর  থেকে অদ্যাবধি এ প্রতিষ্ঠানটি পিইসি, জেএসসি, এসএসসিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বৃত্তি পরীক্ষায় জিপিএ-৫, ট্যালেন্টপুল বৃত্তি, সাধারণ বৃত্তিসহ শতভাগ পাশ করার রেকর্ড অর্জন করে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি পড়ালেখার মানদন্ডে পাঠদানে সেরা স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে।

Tag
আরও খবর