নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে মাধবপুর নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের বার্ষিক আনন্দ উৎসব

শিক্ষা-স্বাস্থ্য সেবার মানোনন্নয়নে আনন্দ উৎসব ২০২৪


বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের বার্ষিক আনন্দ উৎসব ২০২৪।

ইউনিয়নে শিক্ষা ও স্বাস্থ্য সেবার মানোনন্নয়নের লক্ষে এ উৎসব এর আয়োজন করে হবিগঞ্জের মাধপুর উপজেলার ৯ নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিনব্যাপী আনন্দ উৎসবের সমাপনী অধিবেশন শ্রীমঙ্গল উপজেলার ৮ নং কালিঘাট ইউনিয়ন অফিস মাঠে অনুষ্ঠিত হয়।

মাধবপুর উপজেলার ৯ নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল।

বিশেষ অতিথি ছিলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস সোহেল, মাধবপুর উপজেলা শিক্ষা অফিসার এস.এম জাকিরুল হাসান, শ্রীমঙ্গল উপজেলা সকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল হাই ডন, সাবেক সহসভাপতি-১ ইসমাইল মাহমুদ,  শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, সাবে কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ হারুনুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমতিরি সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান ফয়সল প্রমুখ।

মাধবপুর ইটাখোলা সিনিয়র ফাজিল মাদরাসার প্রভাষক হিমাংশু চন্দ্র দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থি ছিলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, দাখিল-ফাজিল মাদরাসার ছাত্র-শিক্ষক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস এবং ইউনিয়ন পরিষদ সদস্যদের পরিবারবর্গরা।

দিনব্যাপী অনুষ্ঠানে ডেলিগেটদেও নিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যান অবলোকন, বধ্যভূমি-৭১ পরিদর্শন, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ, দুপুরের খাবারসহ বিভিন্ন অ্যাজেন্ডা অন্তর্ভুক্ত ছিল।

পরে বিকেল ৫টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যামে দিনব্যাপী আনন্দ উৎসব ২০২৪ এর সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag
আরও খবর