নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে 'আইয়ুব-উর রহমান ম্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট' ২০২৪ উদ্বোধন

আন্দোলন সংগ্রামে প্রয়াত ছাত্রদল নেতা আইয়ুব-উর রহমানের ত্যাগ-স্মৃতি নেতাকর্মীদের জন্য প্রেরণা :  ফুটবল টুর্নামেন্ট' উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রয়াত ছাত্রদলনেতা আইয়ুব-উর রহমান স্মরণে 'আইয়ুব-উর রহমান ম্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট' ২০২৪ উদ্বোধন করা হয়েছে। 

শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে ও সিন্দুরখান ইউনিয়ন ছাত্রদল এর আয়োজনে গতকাল রাতে উপজেলার সিন্দুরখান বাজারে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক।

সিন্দুরখান ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন দিলু'র সভাপতিত্বে ও  সিন্দুরখান ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রব জরিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম বেলাল, দুরুদ আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন (তাজু), সাবেক সহ-সভাপতি শামীম আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহী উদ্দিন জারু, সিন্দুরখান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য শাহজাহান আহমদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোবারক হোসেন লোপ্পা, সিনিয়র ছাত্রনেতা সেলিম মাহমুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান তপু, আব্দুস শহীদ, জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জাহিদ, সদস্য সচিব গোলাম সোরোয়ার রিমন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ছাত্রদলের প্রয়াত আইয়ুব-উর রহমান স্বৈরাচারী সরকারের শাসনামলে মিথ্যা, গায়েবি ও হয়রানিমূলক মামলায় জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। রিমান্ডে নিয়ে তার ওপর ভয়াবহ নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল পুলিশ। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংঠনের নেতাকর্মীরা তাকে নিরাপদে বাসাবাড়িতে থাকতে দেয়নি। দেশের গণতন্ত্র রক্ষায় ও ছাত্রদল সুসংগঠিত শক্তিশালী করতে আইয়ুব-উর রহমানের ত্যাগ কোনোদিন ভুলার নয়। আন্দোলন সংগ্রামে আইয়ুব-উর রহমানের স্মৃতি আজও প্রেরণা যোগায়।


আরও খবর