নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে সরকারি জায়গা উদ্ধার করতে গিয়ে হামলার শিকার ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি জায়গা উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন শ্রীমঙ্গল সদরের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শরদিন্দু দত্ত ও শ্রীমঙ্গল ভূমি অফিসের সায়রাত সহকারী শেখ সুলতান আহমদ (ইব্রাহিম)।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শহরের জালালিয়া রোড দক্ষিণ (ছড়া সংলগ্ন) এলাকায় এ ঘটনা ঘটে। ভূমি অফিস সূত্রে জানাযায়, সরকারি খাসখতিয়ানের জায়গায়া মিজান মিয়া নামের এক ব্যক্তি দখল করে ভোগ করছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের নির্দেশে মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল সদরের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শরদিন্দু দত্ত ও শ্রীমঙ্গল ভূমি অফিসের সায়রাত সহকারী শেখ সুলতান আহমদ (ইব্রাহিম)সহ অন্যরা সরকারি জায়গা উদ্ধার করতে গেলে মিজান মিয়ার নির্দেশে তার ছেলে চৌধুরী মিয়া, রাসেল মিয়া এবং রশিদ মিয়া দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শ্রীমঙ্গল ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীর উপর হামলা করেন।

ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস ও শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মোবারক হোসেন খান।

এসয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরীসহ কর্তব্যরত চিকিৎসকরা আহতদের চিকিৎসা প্রদান করেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহত শেখ সুলতান আহমদ নাক ও মাথায় প্রচুর আঘাত পেয়েছেন এবং তহসিলদার শরদিন্দু শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন।

এদিকে ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করে উপজেলা ভূমি সহকারি কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস বলেন সরকারি কাজে বাধা প্রদান ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা প্রক্রিয়াধীন।


শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে আমি আহতদের দেখতে হাসপাতালে গিয়েছি। এ বিষয়ে ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাঁরা বলেছেন আইনানুগ ব্যবস্থা নিতে। ঘটনার বিষয়ে দ্রুততম সময়ে মধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Tag
আরও খবর