নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির নতুন আহবায়ক ফয়জুল করিম ময়ূন

মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির  নতুন আহবায়ক কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন সাবেক পৌরসভার মেয়র জেলা বিএনপির আহবায়ক  ফয়জুল করিম ময়ূন।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল খালেকের সঞ্চালনায় ও মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির আহবায়ক ও জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারণ সভায় সকল সদস্যগণের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়, আজীবন নতুন সদস্যদের জন্য ৯০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে যারা আজীবন সদস্য হতে হলে তাদের জন্য ৭ হাজার টাকা ফি পরিশোধ করতে হবে, সাধারণ সদস্যদের জন্য ফি ৫০০ টাকা ও বার্ষিক চাঁদা ৩০০ টাকা পরিশোধ করতে হবে ও ছাত্রের জন্য চাঁদা ফ্রি।

বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন- সিনিয়র আইনজীবী মজিবুর রহমান মুজিব, জেলা পরিষদের নির্বাহী শাহীন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, এডভোকেট মাহবুবুর রহমান রুহেল, সিনিয়র সাংবাদিক রুহুল আমিন, হুমায়ূন রশিদ, অ্যাডভোকেট আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ী জাহেদ আহমদ চৌধুরী প্রমুখ।

Tag
আরও খবর