নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়ে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ

ইংরেজি বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'ব্লুমিং ক্লাসরুম' উদ্বোধন


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'ব্লুমিং ক্লাসরুম' এর উদ্বোধন ও উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রামরগর এলাকায় অবস্থিত রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম।

শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর এস এম ফয়সাল হোসেন। 

স্বাগত বক্তব্য দেন বইয়ের লেখক ও সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেব জীবন, বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার জাকির হোসেন, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল কবির প্রমুখ।

শ্রীমঙ্গল উপজেলার সহকারী শিক্ষা অফিসার আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা এর আয়োজনে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় শ্রীমঙ্গল উপজেলার ত্রিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রশিক্ষার্থী হিসেবে অংশ নেন। 

বইয়ের লেখক আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা বলেন, শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি পরিদর্শন করে দেখতে পেয়েছি, শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ে ভালো করে পড়তে পারছে না, লিখতে পারছে না। শিক্ষার্থীদের কথা চিন্তা করে দীর্ঘ ছয় মাস পরিশ্রম করে ইংরেজিতে দক্ষতা বৃদ্ধিতে সহায়ক বিষয়ক ব্লুমিং ক্লাসরুম ফর ইংলিশ রিডিং এন্ড রাইটিং (Blooming Classroom for English Reading & Writin) বইটি লেখেছি। এই বইয়ে আমি ইংরেজি রিডিং পড়ার ও লেখার সহজ কৌশল তুলে ধরেছি। প্রাথমিক শিক্ষার শিক্ষার্থীরা এই বইটি ৩ মাস মনোযোগ দিয়ে পড়লে সহজেই ইংরেজিতে দক্ষতা বৃদ্ধি করতে পারবে।

প্রসঙ্গত, এ বইটির লেখক আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা ২০২৩ সালের অক্টবর মাসে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ সিলেট বিভাগের শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার ক্যাটাগরিতে 'বিভাগের শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার' মনোনীত হয়েছিলেন।


Tag
আরও খবর