নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৌর বিএনপির র‍্যালি ও সমাবেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায় কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধুর নেতৃত্বে শহরের রেলওয়ে স্টেশনের সামনে থেকে শুরু হওয়া র‍্যালিটি স্টেশন রোড, কলেজ রোড, গুহ রোড, ভানুগাছ রোড প্রদক্ষিণ করে পেট্রোল পাম্প এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় র‌্যালিতে হাজার হাজার নারী-পুরুষ নেতাকর্মীদের অংশগ্রহণ করতে দেখা গেছে। পরে বিভিন্ন স্লোগান দিয়ে দিয়ে নেতাকর্মীরা স্টেশন রোডের পেট্রোল পাম্প এলাকায় পথসভায় যুক্ত হন সবাই।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায় কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু। বিশেষ অতিথির বক্তব্য দেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক পৌর কাউন্সিলর মীর এম এ সালাম প্রমুখ।

এছাড়া এসময় উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


Tag
আরও খবর